Skip to main content

পুরুষদের যৌনস্বাস্থ্য সমস্যা নির্ণয় এবং প্রতিরোধের উপায়

 



যৌনসমস্যা হল সেই সমস্যা যা যৌন সম্পর্ক/প্রক্রিয়ার পুরো চক্রের যে কোন পর্যায়ে দম্পতিকে পূর্ণ তৃপ্তি অর্জনে বাঁধা প্রদান করে বা কোন সমস্যার সম্মুখীন করে। নারী বা পুরুষ উভয়েরই যৌন সমস্যা থাকতে পারে। পুরুষদের ক্ষেত্রে এটি যেকোন বয়সী পুরুষদের দেখা দিতে পারে। তবে সাধারণত বয়স্কদের মাঝে কিছু সমস্যা বেশি দেখা দেয়। সমস্যাগুলোর অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করে চিকিৎসা নিলে এগুলো ভালো হয়ে যায়।
কি ধরণের যৌনসমস্যা দেখা যায়?
পুরুষদের মাঝে সাধারণত ৪ ধরণের যৌন সমস্যা নিয়ে চিন্তিত হতে দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রেই সমস্যাগুলো সঠিক চিকিৎসায় ভালো হয়ে যায় এবং কিছু ক্ষেত্রে তা হয়তো তেমন কোন সমস্যা বলেও পরিলক্ষিত হয় না। এগুলো হল-
#ইরেক্টাইল ডিসফাংশন
#অকাল বীর্যপাত
#বিলম্বিত বা বীর্যপাতে বাঁধা
পুরুষদের যৌন সমস্যার কারণ:
পুরুষদের মধ্যে যৌন সমস্যা দেখা দেওয়ার কারণ শারীরিক কিংবা মানসিক উভয়ই হতে পারে।
সামগ্রিকভাবে যৌন সমস্যার শারীরিক কারণগুলি হল:
#হরমোনের মাত্রার তারতম্য বিশেষ করে টেস্টোস্টেরন হরমোন।
#ঔষধের প্রভাব (কিছু এন্টিডিপ্রেসেন্টস, উচ্চ রক্তচাপের ওষুধ)।
#রক্তনালীতে ব্যাধি যেমন এথেরোস্ক্লেরোসিস (ধমনীতে কোন বাঁধা) এবং উচ্চ রক্তচাপ।
#স্ট্রোক বা ডায়াবেটিস বা অস্ত্রোপচারের ফলে স্নায়ুবিক অবস্থার পরিবর্তন ।
#মদ্যপান এবং মাদক সেবন।
মানসিক কারণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে:
#শারীরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন।
#দাম্পত্য বা পারিবারিক সম্পর্কের সমস্যা।
#ডিপ্রেশন, অপরাধবোধ।
#অতীতের কোন যৌন তিক্ততা বা ট্রমা।
#কর্ম-সম্পর্কিত চাপ এবং উদ্বেগ।
যৌন সমস্যার কারণ নির্ণয় করে কিভাবে?
#রক্ত ​​পরীক্ষার মাধ্যমে টেস্টোস্টেরনের মাত্রা, রক্তে সুগার (ডায়াবেটিসের জন্য) এবং কোলেস্টেরল মাত্রা নির্ধারণ।
#রক্তচাপ পরীক্ষা করে দেখা।
#প্রোস্টেট পরীক্ষা করার জন্য বিশেষ কিছু টেস্ট।
#লিঙ্গ এবং অন্ডকোষ পরীক্ষা।
#লিঙ্গে রক্ত ​​প্রবাহের বা অন্য সমস্যা আছে কিনা তা প্রয়োজনীয় পরীক্ষা করে দেখা।
প্রতিকার:
যৌন সমস্যার ধরণ বুঝে ডাক্তার আপনাকে ঔষধ, হরমোন থেরাপি, মানসিক থেরাপি কিংবা উপসর্গ বুঝে চিকিৎসা প্রদান করবেন বা প্রয়োজনীয় বিশেষজ্ঞের কাছে পাঠাবেন।
প্রতিরোধ:
#আপনার যে কোনও স্বাস্থ্য সমস্যায় ডাক্তারের পরামর্শগুলো সঠিক ভাবে মেনে চলুন।
#আপনার অ্যালকোহল পানের অভ্যাস ত্যাগ করুন।
#ধুমপান ত্যাগ করুন। .
#হার্টের জন্য ভালো এমন স্বাস্থ্যকর এবং ব্যালেন্সড ডায়েট খান।
#সঠিক ওজন নিয়ন্ত্রণের জন্য ব্যায়াম করুন।
#মানসিক সমস্যা যেমন স্ট্রেস, হতাশা এবং উদ্বেগের জন্য যদি প্রয়োজন হয় তবে মনোবিদের সাহায্য নিন।
#আপনার সঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং খোলাখুলি ভাবে কথা বলুন।
আপনার একটি সুস্থ এবং সুন্দর দাম্পত্য জীবন আমাদের সবার কাম্য।
যে কোনো যৌন সমস্যার স্থায়ী সমাধানে কিউর পয়েন্ট ( Cure Point Consultancy )আছে আপনার পাশে । সুতরাং আর দেরী না করে আজই যোগাযোগ করুন।
ডাক্তার এপয়েন্টমেন্ট: 01614-167677, 01616-045632 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)
আমাদের ঠিকানা: ১২৮২ পূর্ব মনিপুর, Opposite-আল হেলাল হাসপাতাল, বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর, ঢাকা - ১২১৬
বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।

Comments

Popular posts from this blog

কেন পুরুষের দুর্বলতা?

  বিবাহিত পুরুষের জীবনে অনেক পরিবর্তন আসে। বেড়ে যায় কাজ এবং  দায়িত্বও। তাই অতিরিক্ত কাজ করে দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিক ক্লান্তি আসলে চলবে না। পুরুষত্বহীনতা বা পুরুষের শারীরিক অক্ষমতা বা দুর্বলতা সমাজে প্রকট আকার ধারণ করেছে।    এতে উঠতি বয়সের যুবকরা এতে হতাশ। ফলে অভিভাবকরা বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। স্বামী হিসেবে স্ত্রীর সব চাহিদা পূরণ করার দায়িত্বও থাকে। তাই এ সময় প্রতিটি বিবাহিত পুরুষেরই নিজেদের প্রতি যত্নশীল হতে হবে।    পুরুষত্বহীনতা : এটি পুরুষের যৌনকার্যে অক্ষমতাকে বুঝায়।   শ্রেণীবিভাগ : পুরুষত্বহীনতাকে তিন ভাগে ভাগ করা যায়-      * ইরেকশন ফেইলিউর : পুরুষ লিঙ্গের উত্থানে ব্যর্থতা। * পোনিট্রেশন ফেইলিউর : লিঙ্গের যোনিদ্বার ছেদনে ব্যর্থতা। * প্রি-ম্যাচুর ইজাকুলেশন : সহবাসে দ্রুত বীর্য-স্খলন তথা স্থায়ীত্বের অভাব।   প্রধান কারণ হলো-   * বয়সের পার্থক্য * পার্টনারকে অপছন্দ (দেহ-সৌষ্ঠব, ত্বক ও মুখশ্রী) * দুশ্চিন্তা, টেনশন ও অবসাদ বা ডায়াবেটিস * যৌনবাহিত রোগ (সিফিলিস, গনোরিয়া) * রক্তে সেক্স-হরমোনের ভারসাম্যহীনতা * যৌনরোগ বা...

যৌন জীবনে জটিলতা ডায়াবেটিসের কারণে?

    ডায়াবেটিস একটি সাধারণ অবস্থা যা বিশ্বব্যাপী প্রায় 246 মিলিয়ন মানুষকে প্রভাবিত করেছে এবং আগামী বছরগুলিতে আরও বেশি মানুষকে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে। এই দীর্ঘস্থায়ী অবস্থার ফলে বহু দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী জটিলতা দেখা দিতে পারে।   ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে ব্লাড সুগারের অনিয়ন্ত্রিত মাত্রা পুরুষ এবং মহিলা উভয়েরই শরীরের বিভিন্ন অংশে যেমন নার্ভ থেকে শুরু করে যৌন অঙ্গগুলির মধ্যে প্রভাব ফেলতে পারে। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, যে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাধারণত ত্রুটিপূর্ণ যৌনক্রিয়া দেখা যায়।   ত্রুটিপূর্ণ যৌনক্রিয়া কি?   ত্রুটিপূর্ণ যৌনক্রিয়া এমন একটি সমস্যা যা যে কোনও সময় ঘটতে পারে।সেটা যৌন উত্তেজনার মাঝেও হতে পারে অথবা যৌন ক্রিয়ার সমাপ্তিতেও হতে পারে এবং এর ফলে যৌন তৃপ্তির ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে যেতে পারে। ত্রুটিপূর্ণ যৌনক্রিয়ার অন্তর্ভুক্ত থাকতে পারে:   ১.যৌন সম্পর্কে আগ্রহের অভাব ২.যৌন উত্তেজনায় অক্ষমতা ৩.সহবাসের সময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে ব্যর্থতা বা বিলম্ব ৪.সহবাসের সময় ব্যথা অনুভব করা   যে কোনো যৌন...

যৌনরোগ থেকে সুরক্ষিত থাকুন

  সারা পৃথিবী জুড়ে প্রায়  দশ লক্ষেরও বেশি মানুষ যৌনরোগ বা সংক্রমণে আক্রান্ত । এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজ়িজ বা যৌনরোগ মানে শুধু এইচআইভি বা এইডস নয়। এই তালিকায় রয়েছে গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, সিফিলিসের মতো আরও অনেক রোগ যা অসুরক্ষিত যৌন সংসর্গ থেকে ছড়ায়। যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা না হলে এ সব সংক্রমণ শরীরের মারাত্মক ক্ষতি করে দিতে পারে।     যৌন সম্পর্ক সুরক্ষিত রাখুন:   যে কোনও ধরনের এসটিডি এড়াতে হলে অসুরক্ষিত যৌন সম্পর্কে কখনও জড়াবেন না। ওরাল, ভ্যাজাইনাল বা অ্যানাল, যে কোনওভাবেই যৌনরোগ ছড়াতে পারে।    নিজের ও আপনার পার্টনারের রক্ত পরীক্ষা করান:   অনেক সময় যৌনরোগ হলেও তার কোনও লক্ষণ শরীরে ধরা পড়ে না। অজান্তেই যৌনরোগ শরীরে বাসা বাঁধছে কিনা জানার জন্য নিয়মিত নিজের ও পার্টনারের চেকআপ করান। প্রাথমিক অবস্থায় সংক্রমণ ধরা পড়লে তা অ্যান্টিবায়োটিকেই সেরে যায়। অতিরিক্ত ভ্যাজাইনাল ডিসচার্জ, যৌনাঙ্গে আলসার, বাথরুমে যাওয়ার সময় বা ইন্টারকোর্সের সময় ব্যথা, এ সবই যৌনরোগের সাধারণ লক্ষণ।   কিছু সংক্রমণ/রোগ প্রাণঘাতীও হতে পারে:   কিছু যৌনর...