Skip to main content

যৌনসঙ্গমের সময় যন্ত্রণা হলে সাবধান! এটি ডিসপারিউনিয়া লক্ষণ



 

(Cure Point Consultancy) যৌনসঙ্গম (Intimacy) করার সময় প্রাথমিকভাবে ব্যথা করা স্বাভাবিক। তবে সেই যন্ত্রণা যদি দীর্ঘস্থায়ী হয় তবেই গণ্ডগোল। তখন ডিসপারেউনিয়ার (Dyspareunia) আশঙ্কা করা হয়।

 

১.যৌন রোগ নিয়েও লুকোছাপা করতে পিছপা হন না।

২.যন্ত্রণাদায়ক যৌনসঙ্গম ডিসপারেউনিয়া (Dyspareunia) রোগের লক্ষণ।

৩.এই রোগ শুধু মহিলাদেরই নয়, পুরুষেরও হতে পারে।

 

কেউ বলে নিছক জৈবিক প্রক্রিয়া আবার কারও মতে নতুন প্রজন্ম উৎপাদনের পদ্ধতি। কিন্তু যৌনসঙ্গম (Intimacy) যে আদতে শারীরিক এবং মানসিক সুখের একটি উপায় তা মুখে না হলে মনে মনে কেউ অস্বীকার করবেন না। সে যাই হোক, বিশ্বের আদি এবং অকৃত্রিম এই জৈবিক প্রক্রিয়া নিয়ে আমাদের দেশে আজও ঢাক ঢাক, গুর গুরের কমতি নেই। কিন্তু আসল তথ্যটা স্পষ্ট করে দেয় দেশের বাড়তে থাকা জনসংখ্যা। (Cure Point Consultancy)

 

ভারতীয়দের একটা বড় অংশ এখনও যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনায় অস্বস্তি বোধ করেন। এমনকী যৌনরোগ নিয়েও লুকোছাপা করতে পিছপা হন না। ফলে যৌন স্বাস্থ্য (Sex Hygiene) নিয়ে সমস্যায় পড়তে হয় বহু মানুষকে এবং যৌনতা নিয়ে সঠিক জ্ঞান না থাকায় বিনা চিকিৎসায় অস্বাস্থ্যকর যৌনজীবন কাটাতে গিয়ে কঠিন রোগ, (Cure Point Consultancy) এমনকী মৃত্যুর মুখোমুখিও হন অনেকে। ডাক্তারের পরামর্শের পরিবর্তে বন্ধুবান্ধব, কিংবা ঘনিষ্ঠ লোকদের মুখে শোনা অবৈজ্ঞানিক কথাতে বিশ্বাস করতে গিয়ে বিপদ আরও বাড়ে।

বিশেষজ্ঞদের পরামর্শ, যৌনতা নিয়ে আলোচনায় অস্বস্তি থাকলেও রোগ হলে চিকিৎসককে এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। সেক্ষেত্রে অবশ্যই হাতুড়ে ডাক্তার নন, মেনে চলা উচিত বিশেষজ্ঞের পরামর্শ।

 

বিশেষজ্ঞদের মতে, প্রথমবার যৌনমিলনের সময় মহিলাদের ক্ষেত্রে যোনিদ্বারে ব্যথা হওয়াটা স্বাভাবিক। ক্রমে তা নিজে থেকেই দূর হয়ে যায়। কিন্তু এই ব্যথা যদি দীর্ঘদিন ধরে চলে তখন তা চিন্তার বিষয় বইকি। যন্ত্রণাদায়ক যৌনসঙ্গম ডিসপারেউনিয়া (Dyspareunia) রোগের লক্ষণ এবং এই অসুখের কারণে যন্ত্রণাদায়ক যৌনমিলন ঘটে। ফলে যৌনতায় আগ্রহ কমতে থাকে এবং এর প্রভাব পড়ে দাম্পত্য জীবন তথা সম্পর্কে। (Cure Point Consultancy) এই রোগ শুধু মহিলাদেরই নয়, পুরুষেরও হতে পারে। যৌনসঙ্গমের আগে, সঙ্গমের সময় এবং সঙ্গমের পরে এই যন্ত্রণা (Pain) শুরু হতে পারে। লুব্রিকেশনের অভাব, ত্বকের সংক্রমণ, অসুস্থতা, কোনও অপারেশন, মানসিক চাপ, উদ্বেগ, অবসাদ ইত্যাদির কারণে এই সমস্যা দেখা দিতে পারে।


Comments

Popular posts from this blog

কেন পুরুষের দুর্বলতা?

  বিবাহিত পুরুষের জীবনে অনেক পরিবর্তন আসে। বেড়ে যায় কাজ এবং  দায়িত্বও। তাই অতিরিক্ত কাজ করে দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিক ক্লান্তি আসলে চলবে না। পুরুষত্বহীনতা বা পুরুষের শারীরিক অক্ষমতা বা দুর্বলতা সমাজে প্রকট আকার ধারণ করেছে।    এতে উঠতি বয়সের যুবকরা এতে হতাশ। ফলে অভিভাবকরা বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। স্বামী হিসেবে স্ত্রীর সব চাহিদা পূরণ করার দায়িত্বও থাকে। তাই এ সময় প্রতিটি বিবাহিত পুরুষেরই নিজেদের প্রতি যত্নশীল হতে হবে।    পুরুষত্বহীনতা : এটি পুরুষের যৌনকার্যে অক্ষমতাকে বুঝায়।   শ্রেণীবিভাগ : পুরুষত্বহীনতাকে তিন ভাগে ভাগ করা যায়-      * ইরেকশন ফেইলিউর : পুরুষ লিঙ্গের উত্থানে ব্যর্থতা। * পোনিট্রেশন ফেইলিউর : লিঙ্গের যোনিদ্বার ছেদনে ব্যর্থতা। * প্রি-ম্যাচুর ইজাকুলেশন : সহবাসে দ্রুত বীর্য-স্খলন তথা স্থায়ীত্বের অভাব।   প্রধান কারণ হলো-   * বয়সের পার্থক্য * পার্টনারকে অপছন্দ (দেহ-সৌষ্ঠব, ত্বক ও মুখশ্রী) * দুশ্চিন্তা, টেনশন ও অবসাদ বা ডায়াবেটিস * যৌনবাহিত রোগ (সিফিলিস, গনোরিয়া) * রক্তে সেক্স-হরমোনের ভারসাম্যহীনতা * যৌনরোগ বা...

যৌন জীবনে জটিলতা ডায়াবেটিসের কারণে?

    ডায়াবেটিস একটি সাধারণ অবস্থা যা বিশ্বব্যাপী প্রায় 246 মিলিয়ন মানুষকে প্রভাবিত করেছে এবং আগামী বছরগুলিতে আরও বেশি মানুষকে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে। এই দীর্ঘস্থায়ী অবস্থার ফলে বহু দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী জটিলতা দেখা দিতে পারে।   ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে ব্লাড সুগারের অনিয়ন্ত্রিত মাত্রা পুরুষ এবং মহিলা উভয়েরই শরীরের বিভিন্ন অংশে যেমন নার্ভ থেকে শুরু করে যৌন অঙ্গগুলির মধ্যে প্রভাব ফেলতে পারে। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, যে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাধারণত ত্রুটিপূর্ণ যৌনক্রিয়া দেখা যায়।   ত্রুটিপূর্ণ যৌনক্রিয়া কি?   ত্রুটিপূর্ণ যৌনক্রিয়া এমন একটি সমস্যা যা যে কোনও সময় ঘটতে পারে।সেটা যৌন উত্তেজনার মাঝেও হতে পারে অথবা যৌন ক্রিয়ার সমাপ্তিতেও হতে পারে এবং এর ফলে যৌন তৃপ্তির ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে যেতে পারে। ত্রুটিপূর্ণ যৌনক্রিয়ার অন্তর্ভুক্ত থাকতে পারে:   ১.যৌন সম্পর্কে আগ্রহের অভাব ২.যৌন উত্তেজনায় অক্ষমতা ৩.সহবাসের সময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে ব্যর্থতা বা বিলম্ব ৪.সহবাসের সময় ব্যথা অনুভব করা   যে কোনো যৌন...

যৌন সমস্যার মূল কারণই হলো মানসিক অর্থাৎ মনের ব্যাপার

  যৌন সমস্যার মূল কারণই হলো মানসিক অর্থাৎ মনের ব্যাপার। মানসিক কারণ ছাড়া আর অন্য যে কারণগুলো রয়েছে ওইগুলো হলো ওষুধের প্রভাব। কিছু কিছু শারীরিক রোগ যেমন বহুমূত্র, কিছু কিছু স্নায়বিক সমস্যা, কিছু কিছু মূত্রনালী সংক্রান্ত রোগ ইত্যাদি। তবে আমাদের মূল আলোচ্য বিষয় হলো মনের ব্যাপার নিয়ে। একজন সুস্থ মানুষ তাকেই বলা যায় যিনি শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ। তেমনি একজন মানুষের সুস্থ যৌন জীবনের জন্য প্রয়োজন পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা। যে কোনো ধরনের আবেগ বা উদ্বেগ মানুষের সুস্থ যৌনতাকে ক্ষতিগ্রস্ত করে। উদ্বেগ হলো মনের কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যৌন সমস্যা বিয়ের আগে বা পরেও দেখা দিতে পারে। একটি কথা মনে রাখতে হবে যে সুস্থ যৌনজীবনেরও মাঝে মাঝে পারিপার্শ্বিকতার কারণে যৌন সমস্যা দেখা দিতে পারে তবে তা ক্ষণস্থায়ী এবং অনেকটা স্বাভাবিক বলা যেতে পারে। মানুষের সবকিছুতেই একটা কৌতূহল থাকে। সেটা যৌন ক্ষমতার বেলায়ও বাদ যায় না। বিবাহের পূর্বে প্রায় সব ছেলেদের মাঝে একটা ব্যাপার পরিলক্ষিত হয় তা হলো সে যৌনভাবে কতখানি যোগ্য। এ নিয়ে তার চিন্তার শেষ থাকে না। সমস্ত কাজকর্ম পড়াশোনা সবকিছুর মধ্যে ত...