Skip to main content

যৌন সমস্যা কেন হয়?

যৌন সমস্যা কেন হয়?

যৌন সমস্যার মূল কারণই হলো মানসিক অর্থাৎ মনের ব্যাপার। মানসিক কারণ ছাড়া আর অন্য যে কারণগুলো রয়েছে ওইগুলো হলো ওষুধের প্রভাব। কিছু কিছু শারীরিক রোগ যেমন বহুমূত্র, কিছু কিছু স্নায়বিক সমস্যা, কিছু কিছু মূত্রনালী সংক্রান্ত রোগ ইত্যাদি। তবে আমাদের মূল আলোচ্য বিষয় হলো মনের ব্যাপার নিয়ে। একজন সুস্থ মানুষ তাকেই বলা যায় যিনি শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ। তেমনি একজন মানুষের সুস্থ যৌন জীবনের জন্য প্রয়োজন পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা। যে কোনো ধরনের আবেগ বা উদ্বেগ মানুষের সুস্থ যৌনতাকে ক্ষতিগ্রস্ত করে। উদ্বেগ হলো মনের কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যৌন সমস্যা বিয়ের আগে বা পরেও দেখা দিতে পারে। একটি কথা মনে রাখতে হবে যে সুস্থ যৌনজীবনেরও মাঝে মাঝে পারিপার্শ্বিকতার কারণে যৌন সমস্যা দেখা দিতে পারে তবে তা ক্ষণস্থায়ী এবং অনেকটা স্বাভাবিক বলা যেতে পারে। মানুষের সবকিছুতেই একটা কৌতূহল থাকে। সেটা যৌন ক্ষমতার বেলায়ও বাদ যায় না। বিবাহের পূর্বে প্রায় সব ছেলেদের মাঝে একটা ব্যাপার পরিলক্ষিত হয় তা হলো সে যৌনভাবে কতখানি যোগ্য। এ নিয়ে তার চিন্তার শেষ থাকে না। সমস্ত কাজকর্ম পড়াশোনা সবকিছুর মধ্যে তার মনের মধ্যে এ চিন্তাটি বিরাজ করে। ব্যাপারটি নিয়ে সে এতই উদ্বিগ্ন হয়ে ওঠে যে বিবাহের পূর্বে সে একটা পরীক্ষা দিতে চায়। আর এজন্য নিষিদ্ধ স্থানে গমন করে। স্বাভাবিকভাবে নিষিদ্ধ স্থানে সে ব্যর্থ হয়। আর এ ব্যর্থতা তার মনের মধ্যে এ ধারণাই জন্ম দেয় যে সে যৌনভাবে সক্ষম নয়। শুরু হয় আরও উদ্বিগ্নতা ও হতাশার। এরি মধ্যে হযত অবিভাবকরা বিবাহের জন্য পীড়াপিড়ি করে। কিন্তু সুকৌশলে সে বিবাহ এড়িয়ে চলে। শুরু করে বিভিন্ন অবৈজ্ঞানিক চিকিৎসা। ফলাফলও হয় অনেকটাই ব্যর্থতার। ফলে সে এক কঠিন বৃত্তাকারে আবদ্ধ হয়ে পড়ে। যতই চেষ্টা করে এর থেকে সহজে বেরিয়ে আসতে পারে না। আসলে এটা সুস্থ যৌনতার লক্ষণ নয়।

আর একটি ব্যাপার লক্ষণীয় তা হলো ছেলেদের বিয়ের আগে মনের মধ্যে যেটি বেশি কাজ করে তা হলো স্ত্রীর সাথে তার যৌন সম্পর্ক নিয়ে। অথচ যৌন সম্পর্ক ছাড়াও স্ত্রীর সাথে তার আরও অনেক কিছু থাকতে পারে তা মনে করতে পারে না। ফলে এক্ষেত্রে যৌনতা নিয়ে অতিরিক্ত চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়ে। যার প্রতিফলন গিয়ে পড়ে বিবাহোত্তর যৌন সম্পর্কের ওপর। যৌন সম্পর্ক থেকে স্ত্রীর সাথে ভালোবাসার সম্পর্কও আরও অধিক গুরুত্বপূর্ণ। কান টানলে যেমন মাথা আসে তেমনি বিবাহের পর একটি ছেলে ও মেয়ের মধ্যে পরিপূর্ণ ভালোবাসাই পরবর্তীতে ভালো যৌনসম্পর্ক গড়ে উঠতে সাহায্য করে। আসলে ভালোবাসা এবং যৌনতা একটি আরেকটির পরিপূরক। একটি বাদ দিয়ে আরেকটি কখনোই ভালোভাবে হবে না। সুস্থ যৌন জীবনের জন্য ভালোবাসার সুসম্পর্ক অপরিহার্য। সুস্থ যৌনতার জন্য স্ত্রী এবং পুরুষের উভয়ের সমান সমান ভূমিকা রয়েছে। কিন্তু আমাদের দেশে সংস্কৃতিগত কারণে নারী-পুরুষ তাদের যৌন সম্পর্ক নিয়ে খোলামেলা হতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই লাজুক হয়ে থাকে। অবশ্য সঠিক যৌন শিক্ষার অভাবে এমনটি হয়ে থাকে। তবে আশার কথা শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে অবস্থার কিছুটা উন্নতি পরিলক্ষিত হচ্ছে। পর্যাপ্ত যৌন শিক্ষা থাকলে এক্ষেত্রে স্ত্রীর সহায়ক ভূমিকা রাখতে পারে।

ছেলেদের ক্ষেত্রে লিঙ্গ নিয়ে কিছু অবাস্তব চিন্তা-ভাবনা, প্রস্রাবের আগে পরে ধাতু যাওয়া, স্বপ্নদোষ, হস্তমৈথুনসহ বিভিন্ন ভিত্তিহীন কারণে অসুস্থ যৌন চিন্তা বাসা বাঁধে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। ফলশ্রুতিতে তারা বিভিন্ন সমস্যায় ভোগে।

মেয়েদের ক্ষেত্রে যৌন সমস্যার অনেক কারণ থাকতে পারে। যৌন শিক্ষার অভাব, ছোট বেলায় যৌন নির্যাতনের শিকার, যৌন বিষয়ে স্বামীর সাথে খোলামেলা আলাপে লাজুকতা, বিভিন্ন মানসিক অশান্তি, পছন্দের পাত্র না পাওয়াসহ নানাবিধ কারণে যৌন সমস্যার সৃষ্টি হতে পারে।

সুপ্রিয় পাঠকবৃন্দ যৌন সমস্যা প্রাপ্তবয়স্ক নর-নারীর সময়মত এবং সঠিকভাবে বলতে না পারার মত বিরাট সমস্যা। একবার ৪৫ বছরের তিন সন্তানের জননী বিভিন্ন কথায় যাকে আক্ষেপ করে আমাকে বলেছিলেন দীর্ঘ বিবাহিত জীবনে যৌন সুখ বলতে কি বোঝায় তা আমি কিছুই বুঝতে পারলাম না। বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বুঝতে পেরেছিলাম তার স্বামীর যৌন সমস্যা ছিল। লজ্জার কারণে কোনো চিকিৎসকের নিকট যাননি এবং কোনো চিকিৎসাও করাননি। আসলে সব চিকিৎসকেরই রোগী বা রোগীনীর যৌন সমস্যা আছে কি না প্রশ্ন করে জানা উচিত। রোগীরাও লজ্জা পায় কিন্তু ক্ষেত্র বিশেষে অনেক চিকিৎসকও এ ধরনের প্রশ্ন করতে সংকোচবোধ করেন। তবে এক্ষেত্রে লজ্জাকে ভুলে গিয়ে সঠিক ডাক্তারের পরামর্শ নেয়া একান্ত কাম্য।

দাম্পত্য জীবনের সকল রোগের স্থায়ী সমাধান নিয়ে কিউর পয়েন্ট আছে আপনার পাশে। অনলাইনে কিংবা অফলাইনে আমাদের অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ পেতে নিচে দেয়া নাম্বারে কল করুন।

☎️ For Doctors Appointment: +8801614167677 (সরাসরি অথবা অনলাইন রোগি দেখা হয়)

📍 আমাদের ঠিকানা: 1282, Purbo Monipur, Begum Rokeya Sarani Road, Mirpur, Dhaka-1216



Cure Point Consultancy

Address: H# 1282,Flat B-3, Purbo Monipur, Opposite of Al Helal Hospital, Begum Rokeya Sarani Road, Mirpur, Dhaka-1216

About: Cure Point specializes in specific areas of our health. This approach enables us to provide world-class treatment and care for our patients.

Phone: 01614167677

Email: curepointchamber@gmail.com


Facebook Id/Page 

Link: https://www.facebook.com/curepointbd


Linkedin

Link: https://www.linkedin.com/company/curepointbd


Youtube Channel

Link: https://www.youtube.com/channel/UCRzFlprTItc_E7QG6l8fxQQ


Pinterest 

Link:  https://www.pinterest.com/curepointbd


Web: www.curepointclinic.com


Comments

Popular posts from this blog

কেন পুরুষের দুর্বলতা?

  বিবাহিত পুরুষের জীবনে অনেক পরিবর্তন আসে। বেড়ে যায় কাজ এবং  দায়িত্বও। তাই অতিরিক্ত কাজ করে দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিক ক্লান্তি আসলে চলবে না। পুরুষত্বহীনতা বা পুরুষের শারীরিক অক্ষমতা বা দুর্বলতা সমাজে প্রকট আকার ধারণ করেছে।    এতে উঠতি বয়সের যুবকরা এতে হতাশ। ফলে অভিভাবকরা বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। স্বামী হিসেবে স্ত্রীর সব চাহিদা পূরণ করার দায়িত্বও থাকে। তাই এ সময় প্রতিটি বিবাহিত পুরুষেরই নিজেদের প্রতি যত্নশীল হতে হবে।    পুরুষত্বহীনতা : এটি পুরুষের যৌনকার্যে অক্ষমতাকে বুঝায়।   শ্রেণীবিভাগ : পুরুষত্বহীনতাকে তিন ভাগে ভাগ করা যায়-      * ইরেকশন ফেইলিউর : পুরুষ লিঙ্গের উত্থানে ব্যর্থতা। * পোনিট্রেশন ফেইলিউর : লিঙ্গের যোনিদ্বার ছেদনে ব্যর্থতা। * প্রি-ম্যাচুর ইজাকুলেশন : সহবাসে দ্রুত বীর্য-স্খলন তথা স্থায়ীত্বের অভাব।   প্রধান কারণ হলো-   * বয়সের পার্থক্য * পার্টনারকে অপছন্দ (দেহ-সৌষ্ঠব, ত্বক ও মুখশ্রী) * দুশ্চিন্তা, টেনশন ও অবসাদ বা ডায়াবেটিস * যৌনবাহিত রোগ (সিফিলিস, গনোরিয়া) * রক্তে সেক্স-হরমোনের ভারসাম্যহীনতা * যৌনরোগ বা...

সঙ্গমকালে লিঙ্গ শক্ত না হওয়ার কারন ও সমাধান ( Best Sexologist in Dhaka Near Me )

      যৌন উত্তেজনা কালে বা যৌনতা বিষয়ক চিন্তা ভবনা করা কালে লিঙ্গ শক্ত না হওয়া সমস্যাটি অনেকেরই আছে। হতে পারে এটা তার মনের দুর্বলতা, হতে পারে এটা তার কোন শরীরিক সমস্যা। অনেকই লিঙ্গ ঠিকমত শক্ত না হওয়ার সমস্যায় ভুগছেন। লিঙ্গ শক্ত হয় না তার কারন কি? ( Cure Point Consultancy )   বিয়ের পর অনেকেরই লিঙ্গ উত্তেজনা সংক্রান্ত এমন সমস্যা হয়ে থাকে, ওটা নিয়ে অধিক চিন্তার কোন কারণ নেই, দুশ্চিন্তা পরিত্যাগ করে স্বাভাবিক জীবন যাপন করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে। লিঙ্গ শক্ত বা উত্তেজিত হচ্ছেনা কেন এটা ভাবতে থাকলে তো আপনার মনে যৌন উত্তেজনাই আসবেনা।   লিঙ্গ উত্তেজিত করার চেষ্টা পরিত্যাগ করুন। মনে যৌন উত্তেজনা এলে লিঙ্গ নিজে থেকেই শক্ততা প্রাপ্ত হয়ে উঠবে।    রাতে ঘুমের মাঝে বা সকালে ঘুম ভাঙ্গার সময় মাঝে মাঝে কি আপনার লিঙ্গ উত্তেজিত বা শক্ত হয়? যদি তাই হয় তো আপনার শারীরিক কোন সমস্যা নেই। এমন না হলেও অনেক ক্ষেত্রেই উত্তেজনার সমস্যার কারণ মূলত মানসিক। তাই আনন্দে থাকার চেষ্টা করুন। বৌকে ভালাবাসুন। এছাড়াও রোজ শারীরিক এক্সারসাইজ করুন ও ঠিকঠাক খাওয়া-দাওয়া করুন। এক্সারসা...

যৌন মিলনের যত উপকারিতা

  নিয়মিত যৌন মিলনের অনেক উপকারিতা রয়েছে। নিয়মিত মিলনে কমবে ক্লান্তি, দুশ্চিন্তা, মেদ। আর উপহার দেবে আরামের ঘুম। সেই সঙ্গে আপনার মন ও মেজাজকে করবে ফুরফুরে। ১। সেক্স চাপ মুক্তি ঘটায়: হ্যাঁ, এটাই সত্যি৷ বায়োলজিক্যাল পার্সপেক্টিভ জার্নালের একটি স্টাডি বলছে, বিভিন্ন বয়সের বেশ কয়েকজন ব্যক্তিকে কিছু চাপের টাস্ক দেওয়া হয়৷ দেখা যায়, কাজটি করার আগে যাঁরা ইন্টারকোর্স বা মিলনে যুক্ত হয়েছেন তাঁরা অনেকটাই স্ট্রেস ফ্রি হয়েছেন। তাদের মনেও আসে ফূর্তি৷ সেই সঙ্গে কমে যায় অবসাদও। ২। মিলন মনের ফূর্তির অন্যতম রসদ: যাঁরা মিলনে লিপ্ত হন তাঁরা ফূর্তিতে থাকেন। ফলে তাঁদের সঙ্গে অন্য কেউ কথা বলেও আরাম পান। একটি পজিটিভ ভাইব্রেশন থাকে তার মধ্যে। ৩। ব্যথার উপশমেও মিলনের গুরুত্ব: শরীরের ব্যথা কমাতে মিলনের গুরুত্ব দারুণ। নিয়মিত যাঁরা ইন্টারকোর্স করেন, তাঁদের শরীরে ব্যথা কম হয়। ব্যথা সারিয়েও দেয় সেক্স। ৪। যৌনতা রক্তচাপ ঠিক রাখার জন্য ভালো। ৫৭ থেকে ৮৫ বছর বয়সে যৌনতায় সক্রিয় নারীরা উচ্চরক্তচাপে ভোগেন না। জার্নাল অফ হেলথ অ্যান্ড সোশাল বিহেভিওর এ প্রকাশিত এক গবেষণায় এমনটাই বলা হয়েছে। পাশাপাশি একটি ট্রোজান এ...